Back to products
Samsung USB-C to 3.5mm Headset Jack Adapter for High Quality Audio
Samsung,USB-C Headset Jack Adapter Type-C to 3.5mm Audio Jack EE-UC10JU Original price was: 450.00৳ .Current price is: 240.00৳ .

কুমড়া বড়ি | Kumra Bori


MYFABRIS Shopping Coupon

Coming Soon

Coming Soon

Price range: 250.00৳  through 2,400.00৳ 

10 People watching this product now!
  • Pick up from the Our Store

To pick up today

Free

  • Courier delivery

Our courier will deliver to the specified address

2-3 Days

Delivery charge applied

Payment Methods:

Description

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাতে তৈরি ‘কুমড়ো বড়ি’

শীতের সকালের মিষ্টি রোদে তৈরি উত্তরবঙ্গের সেই চিরচেনা স্বাদ এখন আপনার দোরগোড়ায়। বিশুদ্ধ মাষকলাই ডাল এবং পরিাপক্ক চাল কুমড়োর নিখুঁত মিশ্রণে তৈরি আমাদের এই কুমড়ো বড়ি। এটি কেবল একটি খাদ্য উপাদান নয়, বরং বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অংশ।

কেন আমাদের কুমড়ো বড়ি সেরা?

  • সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি: আমরা একদম গ্রাম্য পরিবেশে অভিজ্ঞ কারিগর দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে এই বড়ি তৈরি করি।
  • সেরা উপকরণ: বাছাইকৃত মাষকলাই ডাল এবং টাটকা চাল কুমড়ো ব্যবহার করা হয়, যা বড়িকে করে তোলে অধিক সুস্বাদু।
  • দীর্ঘস্থায়ী স্বাদ: রোদে ভালো করে শুকিয়ে প্রস্তুত করা হয় বলে কাঁচের বয়ামে ভরে এটি আপনি অনেকদিন সংরক্ষণ করতে পারবেন।
  • বহুমুখী ব্যবহার: মাছের ঝোল হোক কিংবা নিরামিষ তরকারি—সবকিছুর স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় এই কুমড়ো বড়ি। বিশেষ করে বড়ি দিয়ে শোল মাছ বা লাউ-এর তরকারি বাঙালির অন্যতম প্রিয় পদ।

আসল কুমড়ো বড়ি রান্নার সঠিক নিয়ম ও বৈশিষ্ট্য

আমাদের এই কুমড়ো বড়ি একদম খাঁটি মাষকলাই ডাল ও চাল কুমড়ো দিয়ে ঘন করে তৈরি, তাই এটি রান্নার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম অনুসরণ করলে আপনি পাবেন সেরা স্বাদ ও পারফেক্ট টেক্সচার।

রান্নার বিশেষ টিপস:

অনেকে রান্নার একদম শেষে বড়ি দিয়ে থাকেন, কিন্তু আসল কুমড়ো বড়ির ক্ষেত্রে তরকারি কষানোর সময় বড়িগুলো দিয়ে দেওয়া ভালো।

 প্রথমে: বড়িগুলো সামান্য তেলে হালকা লালচে করে ভেজে নিন।

  • এরপর: মশলা কষানোর সময় বা সবজি কষানোর পর্যায়েই ভাজা বড়িগুলো দিয়ে দিন। এতে বড়ির ভেতর পর্যন্ত মশলা ও ঝোল প্রবেশ করবে এবং বড়িটি পুরোপুরি সেদ্ধ হয়ে তুলতুলে নরম হবে।
  • কেন কষানোর সময় দেবেন? যেহেতু এটি ডালের তৈরি সলিড বড়ি, তাই ঝোলের তাপে এটি সেদ্ধ হতে পর্যাপ্ত সময় প্রয়োজন। কষানোর সময় দিলে বড়িটি ভেতর থেকে সুসিদ্ধ হয় এবং খাওয়ার সময় মুখে দিলেই গলে যায়।

আমাদেরবিশেষত্ব:বাজারে অনেক পাতলা বা ভেজাল মেশানো বড়ি পাওয়া যায় যা ঝোলে দিলেই ভেঙে যায়। আমাদের বড়িটিঅরিজিনাল রেসিপিতে তৈরি,তাই এটি রান্নার সময় ভাঙবে না কিন্তু ভেতরে হবে একদম নরম ও রসালো

চাল কুমড়ো বড়ির স্বাস্থ্যগুণ

স্বাদে অনন্য এবং পুষ্টিগুণে ভরপুর আমাদের এই হাতে তৈরি চাল কুমড়ো বড়ি শরীরের জন্য অত্যন্ত উপকারী:

  • হজম সহায়ক: এটি দ্রুত হজম হতে সাহায্য করে এবং পেটের অস্বস্তি দূর করে।

  • পুষ্টির যোগান: এতে আছে প্রচুর ভিটামিন, মিনারেল ও ফাইবার, যা শরীরের শক্তি বাড়ায়।

  • রোগ প্রতিরোধ: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং জীবাণু থেকে রক্ষা পেতে এটি কার্যকর।

  • রুচি বর্ধক: খাবারের প্রতি অরুচি দূর করে এবং মুখের স্বাদ ফিরিয়ে আনে।

  • স্নায়বিক সুরক্ষা: স্নায়বিক দুর্বলতা ও মানসিক প্রশান্তিতে এটি ঘরোয়া পথ্য হিসেবে বেশ সহায়ক।

Specification

Overview

Weight

250 GM

,

500 GM

,

1 KG

,

3 KG

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “কুমড়া বড়ি | Kumra Bori”

Your email address will not be published. Required fields are marked *

1 2 3 4 5
1 2 3 4 5
1 2 3 4 5